Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় কলেজ কর্মচারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়া সৈয়দ মাছ-উদ রুমি ডিগ্রী কলেজের কর্মচারী আলাউদ্দিনকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজ কৃতপক্ষ ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া বড়বাজার রেলগেট এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয় কয়েক শতাধিক মানুষ।

এ সময় মানববন্ধনে কলেজ শিক্ষকরা জানান, শহরের ঘোড়াঘাট এলাকায় অবস্থিত সৈয়দ মাছ-উদ রুমি ডিগ্রী কলেজের জায়গা অবৈধভাবে দীর্ঘদিন ধরে ট্রাকস্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছে ট্রাকশ্রমিকরা। সেখানে নতুন একটি ঘর নির্মাণ করে দিনরাত মাদকসেবন করেন তারা। কয়েকদিন পরে পরীক্ষা শুরু হচ্ছে তাই বুধবার (১১ জুন) সকালে কলেজ শিক্ষকদের পক্ষ থেকে শ্রমিকদের মাদকসেবন ও গাড়ির হণ বাজাতে নিষেধ করলে তাদের ওপর চড়াও হন শ্রমিকরা।

বিজ্ঞাপন

একপর্যায়ে কলেজটির কর্মচারী আলাউদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বেধড়ক মারধর ও রক্তাক্ত জখম করে শ্রমিকরা। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে এবং শ্রমিকদের ধাওয়া করে বলেন জানান বক্তারা।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন মো. সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সহকারী অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় নাগরিক ঐক্যের জেলার প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান বাপ্পি প্রমুখসহ অন্যান্যরা।

এ সময় মানববন্ধন চলাকালে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সারাবাংলা/এইচআই