Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপে মেসিদের ম্যাচ কবে, কখন, কোথায়

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৫ ০৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদিন পরেই পর্দা উঠছে ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসরের। ৩২ দলের নতুন ফরম্যাটে হতে যাওয়া এই বিশ্বকাপের স্বাগতিক দল হিসেবে অংশ নিচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। গ্রুপ পর্বে মেসিদের খেলা কবে ও কোন প্রতিপক্ষের বিরুদ্ধে, চলুন জেনে নেওয়া যাক সেটাই।

ক্লাব বিশ্বকাপে গ্রুপ এ তে পড়েছে মায়ামি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৫ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সৌদি আরবের ক্লাব আল আহলির মুখোমুখি হবে মায়ামি।

মেসির দল নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ২০ জুলাই। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় তারা খেলবেন পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ২৪ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় হার্ড রক স্টেডিয়ামে পালমেইরাসের বিপক্ষে মাঠে নামবেন মেসি-সুয়ারেজরা।

গ্রুপ থেকে সেরা দুই দল পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে। আগামী ১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপের ফাইনাল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো