Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেজর লিগ ক্রিকেট / ৫১ বলে ১৫১, ফিন অ্যালেন ঝড়ে লণ্ডভণ্ড রেকর্ডবুক

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৫ ১৪:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুর্নামেন্ট শুরুর আগে তাকে কেউ দলেই ভেড়ায়নি। মেজর ক্রিকেট লিগের এবারের আসর শুরুর অন্তিম মুহূর্তে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলে নিয়েছিল নিউজিল্যান্ড ব্যাটার ফিন অ্যালেনকে। সেই অ্যালেনই মাঠে নেমে ব্যাট হাতে তুললেন ঝড়। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে রেকর্ডবুক লণ্ডভণ্ড করেছেন এই কিউই ব্যাটার।

ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৫১ বলে ১৫১ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছে অ্যালেন। এই ইনিংস খেলার সময় ২৯৬ স্ট্রাইক রেটে অ্যালেন হাঁকিয়েছেন ১৯টি ছক্কা। স্বীকৃতি টি-২০ ক্রিকেটে এক ইনিংসে এটিই সর্বোচ্চ ছক্কা। অ্যালেন ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে। এতদিন ১৮ ছক্কা নিয়ে সবার উপরে ছিলেন ‘ইউনিভার্স বস’ গেইল।

বিজ্ঞাপন

গেইলের রেকর্ড ভাঙ্গার দিনে অ্যালেন গড়েছেন আরও কয়েকটি কীর্তি। ৪৯ বলে তিনি ছুঁয়েছেন ১৫০। টি-২০ ক্রিকেটে এটিই দ্রুততম সময়ে ১৫০ ছোঁয়ার রেকর্ড। অ্যালেন ভেঙেছেন ৫২ বলে ১৫০ করা ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড।

অ্যালেন সেঞ্চুরি ছুঁয়েছেন ৩৪ বলে। টি-২০ ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৩০ বলে সেঞ্চুরি করে সবার উপরে আছেন গেইল।

অ্যালেনের ১৫১ রানের ইনিংসে ১৩৪ রানই এসেছে বাউন্ডারিতে। এর মাঝে ১১৪ রান এসেছে শুধু ছক্কাতেই!

মেজর লিগের ইতিহাসে অ্যালেনের এই ১৫১ রানই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তিনি ভেঙেছেন ২০২৩ সালে নিকোলাস পুরানের করা ১৩৭ রানের রেকর্ড।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো