Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৪:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) রাজধানীর পার্ক লেনের অভিজাত হোটেল ডোরচেস্টারে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৭ মিনিটে হোটেল ডোরচেস্টারে পৌঁছেছেন।

বাংলাদেশ সময় ২টা ৪ মিনিটে বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এই আলোচনায় দুই নেতার পাশাপাশি উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকের উদ্দেশ্য ও আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ধারণা করা হচ্ছে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন, এবং আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক দিকনির্দেশনা—এসব বিষয় বৈঠকে প্রাধান্য পেতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো