Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রবাসী নেতাকর্মীদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ২১:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠক উপলক্ষ্যে স্থানীয় সময় সকাল থেকেই লন্ডনের এই অভিজাত হোটেলটির সামনে জড়ো হতে থাকে ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি নেতাকর্মীরা।

এ সময় তাদের হাতে নানা ধরনের ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন দেখা যায়। এসব প্ল্যাকার্ডে লেখা রয়েছে নানা স্লোগান। কেউ তারেক রহমানের ছবিসহ প্লেকার্ড হাতে, কেউ আবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবিসহ ব্যানার হাতে।

বিজ্ঞাপন

বিশাল রাস্তা জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন এই প্রবাসীরা।শৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় পুলিশও উপস্থিত ছিলেন সেখানে।

হাত তুলে সৌহার্দ বিনিময় করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

বৈঠকে অংশ নেওয়ার উদ্দেশ্যে হোটেলে সামনে গাড়ি নিয়ে তারেক রহমান উপস্থিত হলে সবাই হাত নেড়ে অভিনন্দন জানান। তারেক রহমানও হাত তুলে সবার সঙ্গে সৌহার্দ বিনিময় করেন। বৈঠক শেষ হওয়া পর্যন্ত উৎসুক এই প্রবাসী নেতাকর্মীরা সেখানেই ছিলেন।

বৈঠক শেষে আবারোও সবার উদ্দেশ্যে হাত তুলে সৌহার্দ বিনিময় করে চলে যান তারেক রহমান।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো