Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে ইসরায়েলের হামলায় জামায়াতের বিবৃতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ২৩:০৮

ঢাকা: ইসরায়েলের হামলায় ইরানের আরজিএস প্রধান, সেনাবাহিনী প্রধান এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ জুন) দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান।

শোক বিবৃতিতে তিনি বলেন, ‘শুক্রবার (১৩ জুন) ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বিমান বাহিনীর মুহুর্মুহু হামলায় দেশটির রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সেইসঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ, পরামাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি,আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি, মোতলাবিজাদেহ ছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি হামলায় নিহত হয়েছেন। তাদের সবার নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে শহিদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি। আল্লাহ তায়ালা তাদের জীবনের সব নেক আমল কবুল করে তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমরা আশা প্রকাশ করছি ইরানের সরকার ও জনগণ শিগগিরই তাদের এই বিরাট ক্ষয়-ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো