Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ০০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মারা গেছেন।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, শনিবার (১৪ জুন) চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চত্বরে সকাল ১১টায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোলায়মান হক চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলার একাংশ) আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি জাতীয় সংসদের হুইপ মনোনীত হন। তিনি ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই