Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৫ ১৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) ভোর রাতে ইরানে হামলা চালিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। এ সময় তেহরানে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ২০ শিশুও রয়েছে।

পরে ইরানের পালটা হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া এ সময় দেড় শতাধিক ইসরায়েলি আহত হয়েছেন বলে স্বীকার করেছে তেল আবিব।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বা ফ্রান্স হস্তক্ষেপ করলে, এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

যুক্তরাজ্য এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গেছে। এমনকি ইসরায়েলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি লন্ডন।

আরও পড়ুন-

সারাবাংলা/এইচআই