Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, গা ঢাকা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৫ ০৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের বিভিন্ন শহরে শুক্রবার রাতে (১৩ জুন) বিমান হামলার সাইরেন বেজে ওঠে যখন ইরান একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।

এরইমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

আরমেনিয়ান গণমাধ্যম নিউজ ডট এএম এর বরাতে জানা গেছে, শুক্রবারে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চালানো হামলার প্রতিশোধ এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী অজ্ঞাত স্থানে সরে গিয়েছেন। বেশ কয়েকটি গণমাধ্যমে নেতানিয়াহুর ব্যবহৃত সরকারি বিমানের একটি ছবি দেখা যাচ্ছে, যেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। তবে একজন সরকারি কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন যে, ‘ইসরায়েলি রাষ্ট্রদূত ওই বিমানে ছিলেন।’

বিজ্ঞাপন

ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র, যেগুলোর কিছু ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েল প্রায় ২০০টি বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ‘এটা শুধু শুরু। আরও আসছে।’

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলের পালটা হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছে। রাজধানী তেহরানে শনিবার (১৪ জুন) ভোরেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, প্রথম দফার হামলায় প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যার অধিকাংশই প্রতিরোধ করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে ভবনে আঘাত হানে। এতে ২১ জন আহত হয়, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সারাবাংলা/এনজে