Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে বাস-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীতে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ থেকে ১২ জন।

রোববার (১৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার ছেলে। সে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় অপর একটি মাইক্রোবাসের সঙ্গেও সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় অটোরিকশায় থাকা তৃষা নামে এক শিশু। আহত হন অটোরিকশা ও মাইক্রোবাসের ১০ থেকে ১২ জন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো