Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ৩৮ লাখ টাকার কাঠ জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত তিনটি স-মিলে অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অনুমোদনহীন করাতকল পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকায় এই টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স মায়ের দোয়া স-মিল, মেসার্স তামান্না স-মিল এবং মেসার্স দয়া মায়া স-মিলে তল্লাশি চালানো হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ছাড়াই স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে।

বিজ্ঞাপন

এই তথ্যের ভিত্তিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইসতিয়াক আহমেদ অপু এবং সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে বিজিবি, বন বিভাগ ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়।

বিজিবি জানায়, অভিযানে তিনটি প্রতিষ্ঠানই “করাত কল বিধিমালা-২০১২ এর ৩(১) বিধি” লঙ্ঘন করে অবৈধভাবে করাতকল স্থাপন ও পরিচালনা করছিল। এই অপরাধে টাস্কফোর্স দল প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং করাতকল অপসারণের জন্য ৩০ দিনের সময় দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক নোটিশ জারি করা হয়।

এ ছাড়াও, আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আনুমানিক ৬০০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩৮ লাখ টাকা। জব্দকৃত কাঠ ও জরিমানার মোট মূল্য ৩৮ লাখ ১২ হাজার টাকা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো