Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কর্ম ফেলে ফের আন্দোলনে সচিবালয়ের কর্মচারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঈদের ছুটি শেষে অফিস খোলার তৃতীয় দিনেও কাজকর্ম ফেলে ফের আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা। অবশ্য আন্দোলনের এই কর্মসূচি পূর্ব-ঘোষিত।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শুরু হয় সচিবালয়ে গণজমায়েত।

কর্মকর্তা-কর্মচারীরা জানান, আজকের এ আন্দোলনের উদ্দেশ্য সরকারকে স্মরণ করিয়ে দেওয়া।

বাংলাদেশে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম বলেন, আমরা আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে নেয়। আদেশ পরিবর্তনের বিরুদ্ধে। যেটা বাদ দেওয়া সম্ভব, সেটার জন্য। সরকার দ্রুত বাস্তবায়ন করলে সবার কাজকর্মে গতি আসবে।

বিজ্ঞাপন

আন্দোলনে অংশ নেওয়া বক্তারা বলেন, ১৯৭৯ সালের অর্ডিন্যান্সের অনুরূপ অমানবিক, অসাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থি এবং হাস্যকর সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অবিলম্বে বাতিল করতে হবে।

সারাবাংলা/ইউজে/আরএস