Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবে না জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৪:২৩

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেবে না জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি।

জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র বলছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করেন। প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবেন না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বের দলটির তিন সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছেন। এনসিপির তিন সদস্যের প্রতিনিধিও রয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো