Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে কুষ্টিয়া ১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার ‎

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৪:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎‎রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া ১ আসনের সাবেক সংসদ সদস্য আ.কা.ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
‎
‎মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিক্তিতে আমরা মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করবো। এছাড়াও, ঢাকা ১৩ আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এ মিছিলের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদেরকে গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো