Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৪:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এবং মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা দেশের সমুদ্রবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ