Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক সেলিম হোসেন (৩৮) মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

আহতরা হলেন- বাসের হেলপার তারেক (৩৫) ট্রাকের হেল্পার আলামিন (৩৫)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকচালক সেলিম সুনামগঞ্জ থেকে পাথর ভর্তি করে মাওয়া যাচ্ছিলেন। অপরদিক পাবনা এক্সপ্রেস বাসটি ঢাকা থেকে পাবনা বাস টার্মিনালে যাত্রী নামিয়ে ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জানালে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক সেলিমকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অপরদিকে আহত ট্রাকের হেলপার ও বাসের হেলপারের অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর থানা হেফাজতে রেখেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো