Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এস আলমের আরও ২০০ একর জমি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ দশমিক ২৬ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন জমি জব্দ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহসিন মুনাবিল হক।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধানী তদন্ত টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে উক্ত স্থাবর সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে সেটি উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই স্থাবর সম্পত্তি জরুরি ভিত্তিতে জব্দ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

এর আগে, ২৩ এপ্রিল তার ৪০৭ কোটি টাকা মূল্যের ১৫৯ একর জমি জব্দের আদেশ দেন আদালত। ১৭ এপ্রিল এস আলমের এক হাজার ৩৬০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। গত ১০ মার্চ এস আলমের এক হাজার ছয় বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। গত ৯ এপ্রিল তার ৯০ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। একই দিন আদালত তার ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

সারাবাংলা/আরএম/এইচআই