Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোববার থেকে হাইকোর্টের ৪৯ বেঞ্চে চলবে বিচারকাজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ০৯:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার (২২ জুন) থেকে হাইকোর্টের এসব বেঞ্চে চলবে বিচারকাজ।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির আদেশটি মঙ্গলবার (১৭ জুন) প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আগামী ২২ জুন সকাল সাড়ে ১০টা থেকে বিচারকাজ পরিচালনার জন্য উল্লিখিত বেঞ্চ গঠন করা হলো। এরমধ্যে ২৮টি দ্বৈত ও ২১টি একক বেঞ্চ রয়েছে।

অবকাশকালীন ও ঈদুল আজহার ছুটি শেষে আগামী ২২ জুন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শুরু হবে বিচারকাজ। গত ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত সু্প্রিম কোর্টের অবকাশ। প্রথা অনুসারে প্রতিবার অবকাশ শেষে প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক ক্ষমতাবলে বেঞ্চ গঠন ও পুনর্গঠন করে দেন প্রধান বিচারপতি।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/ইআ