Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি নেতা রফিকুল নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ২১:২৮

হাইকোর্টের আইনজীবী রফিকুল হোসেন মিয়া – ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তিনি মারা যাননি। মারা গেছেন হাইকোর্টের আইনজীবী রফিকুল হোসেন মিয়া।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইনজীবী রফিকুল হোসেন মিয়া।

এর আগে সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম ও আইনজীবীদের মধ্যে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ভুল বলে নিশ্চিত হওয়া যায়।

সুপ্রিম কোর্টে আইনজীবী রফিকুল হোসেন মিয়ার সঙ্গে একই কক্ষে বসতেন অ্যাডভোকেট নুরুন্নবী। তিনি জানান, রফিকুল ইসলাম মিয়া ও রফিকুল হোসেন মিয়া সুপ্রিম কোর্টে একই রুমে বসতেন। এ কারণেই মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট নুরুন্নবী বলেন, ‘মারা গেছেন রফিকুল হোসেন মিয়া। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। একই রুমে বসার কারণে এই বিভ্রান্তি হয়েছে।’

অন্যদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী (পিএস) জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাসায় রয়েছেন।

সুপ্রিম কোর্ট বারের মূল ভবনের ২২০ নম্বর কক্ষে বসতেন আইনজীবী রফিকুল হোসেন মিয়া। ওকালতি পেশায় আসার আগে তিনি ১৯৮০-এর দশকে কলেজে শিক্ষকতা করেছেন।

আইনজীবী রফিকুল হোসেন মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর তথ্যটি ভুল বলে স্পষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর