Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে সরকারি প্রকল্প সেবার ফি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৪:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পরামর্শ, ব্যবস্থাপনা ও অন্যান্য সেবা নিতে হয়। এসব সেবার অর্থ বিদেশে পাঠানো সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন অনুমোদন ছাড়াই সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য পরামর্শকের ফি, ব্যবস্থাপনা ফি এবং অন্যান্য চলতি সেবার অর্থ ব্যাংকগুলো বিদেশে পাঠাতে পারবে। আগে এ ধরনের লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো।

বুধবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তবে এ সুবিধা প্রাপ্তিতে কিছু শর্ত আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

এগুলো হচ্ছে- সংশ্লিষ্ট প্রকল্পগুলো অবশ্যই সরকারের অনুমোদিত হতে হবে এবং সেই অনুমোদনে আর্থিক অনুমোদনও থাকতে হবে। পাশাপাশি বিদেশি সেবা প্রদানকারীর (বেনিফিশিয়ারি) সঙ্গে চুক্তি থাকতে হবে। প্রতিটি খরচের অর্থ পাঠানোর সময় প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে সেবা গ্রহণের প্রমাণস্বরূপ একটি সনদপত্র এবং ইনভয়েস দিতে হবে। এছাড়া উৎসে কর, মূল্য সংযোজন কর এবং অন্যান্য প্রযোজ্য কর যথাযথভাবে পরিশোধ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রয়্যালটি, কারিগরি জ্ঞান বা কারিগরি সহায়তা এবং ফ্র্যাঞ্চাইজি বাবদ ফি পাঠাতে হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক নির্ধারিত গাইডলাইন অনুসরণ করতে হবে।

সারাবাংলা/আরএস