Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান-ইসরায়েল সংঘাতে তুরস্কের সীমান্ত নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫ ১৮:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলমান ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে তুরস্ক ইরানের সঙ্গে তার সীমান্ত নিরাপত্তা বাড়িয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সূত্রটি আরও উল্লেখ করেছে, ইরান থেকে তুরস্কে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক অভিবাসন প্রবাহ দেখা যায়নি।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, তুরস্ক একটি স্তরযুক্ত ও সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে চলেছে। এই ব্যবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার ও অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো তুরস্কের সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে উচ্চ পর্যায়ে রাখা।

বিজ্ঞাপন

এ ছাড়াও, সূত্রটি জানায় যে ইসরায়েল যখন তুরস্কের দক্ষিণ-পূর্ব প্রতিবেশী ইরানে হামলা চালায়, তখন তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট (QRA) বিমানগুলো উড্ডয়ন করে। ইসরায়েলি আকাশসীমা লঙ্ঘনের সম্ভাবনার মধ্যে এই বিমানগুলো এখনো সীমান্তে টহল দিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এইচআই