Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারে কমপ্ল্যায়েন্স প্রতিষ্ঠায় বিএসিইসি’র সেমিনার


১৯ জুন ২০২৫ ২০:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কমপ্ল্যায়েন্স নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ উদ্যোগের অংশ হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ প্রতিনিধিবৃন্দের নিয়ে ‘কমপ্ল্যায়েন্স অব সিকিউরিটিজ মার্কেটস’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে সংস্থাটি।

বুধবার (১৯ জুন) বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে সেমিনার অনুষ্ঠিত হয় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেমিনারে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ প্রতিনিধিরা (ব্যবস্থাপনা পরিচালক/পরিচালক/কোম্পানি সচিব/সিইও/সিএফও) উপস্থিত ছিলেন।
বিএসইসির পরিচালক মো. আবুল কালাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানীগুলোর কমপ্ল্যায়েন্স জোরদার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি সুশাসন নিশ্চিতের বিষয়টি সেমিনারে আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেগুলেটরি কমপ্ল্যায়েন্স ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ এবং পুঁজিবাজারে কর্মরত পেশাজীবীদের সক্ষমতা বাড়াতে বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫৯টি কোম্পানীর শীর্ষ প্রতিনিধিদের নিয়ে সেমিনারের আয়োজন করেছে বিএসইসি।