Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে বিএনপির কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২০:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রহুল কবির রিজভীকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে, সচিব করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে কমিটি গঠন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

৫৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন— খায়রুল কবির খোকন, হাবিব ঊন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সুলতান সালাহউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, আলহাজ¦ জি কে গউস, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, মিসেস শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, মাহমুদ হাসান খান বাবু, ব্যারিষ্টার রুমিন ফারহানা, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, আতিকুর রহমান রুমন, রফিকুল আলম মজনু, আমিনুল হক, তানভীর আহম্মেদ রবিন, মোস্তফা জামান, আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, রাজিব আহসান, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম খান নাসিম, হেলাল খান, জাকির হোসেন রোকন, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, আবুল কালাম আজাদ, হাজী মজিবুর রহমান, আলহাজ¦ মাওলানা কাজী সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, প্রফেসর শামীমা সুলতানা লাকী, প্রফেসর নাহরীন খান, প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল, প্রফেসর আব্দুল্লাহ আল-মামুন, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, সাংবাদিক সাঈদ আব্দুল্লাহ, সাংবাদিক এহসান মাহমুদ,সাংবাদিক সাঈদ খান এবং কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর