Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারী বৃষ্টিপাতে নাকাল জনজীবন, বন্দরে সতর্কতা বহাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১২:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উপকূলীয় এলাকায় বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (২১ জুন) সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৭২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে নাকাল হয়ে উঠেছে জনজীবন। শহরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এছাড়া জেলার বিভিন্ন নিচু স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বড় লোকসানে পড়েছে বর্ষাকালীন সবজি চাষীরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

শুভ মহালয়া আজ
১০ অক্টোবর ২০২৬ ১০:০৭

আরো