Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৪:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার সংগলসী ইউনিয়নের বালাপাড়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করেন নীলফামারী সেনা ক্যাম্পের মেজর মো. জোবায়ের বিন জহির।

তল্লাশিকালে ওই দম্পতির বাড়ির ছাদ থেকে ১৩৬ পিস ইয়াবা, ১৩ পুড়িয়া হেরোইন, ২টি ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন, দুটি বাটন ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন—মৃত ওয়াহেদুল ইসলামের ছেলে মো. শাহ আলম ও তার স্ত্রী মোছা. ফারজানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ওই বাড়ি থেকে যৌথভাবে মাদক ব্যবসা চালানোর কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

অভিযান শেষে উদ্ধার মালামাল ও আটকদের নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর সাঈদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শাহ আলমের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন ধরেই ওই বাড়ি ঘিরে সন্দেহ ছিল। সেনাবাহিনীর এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সারাবাংলা/এমপি