Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবেশ দিবস উদযাপনে মাউশি’র ৫ নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৪:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী ২৫ জুন পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি, বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, সেমিনারসহ পাঁচটি কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

সম্প্রতি, মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন দিবসটি জাতীয়ভাবে উদযাপন করা হবে।

৫টি কর্মসূচি হলো:

১. শিক্ষার্থীদের অংশগ্রহণে নিজ নিজ শ্রেণিকক্ষ ও বিদ্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

২. সবুজ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছ লাগানো এবং তা পরিচর্যার ব্যবস্থা করতে হবে।

৩. পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করতে হবে।

৪. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়াতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য সেমিনার আয়োজন করতে হবে।

৫. পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

মাউশির এই নির্দেশনায় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ/এনএল