Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে সোনার গয়না লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর লুট করা হয়েছে সোনার গয়না।

শনিবার (২১ জুন) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার মানাজী শিকদার বাড়ি গ্রামে ঘটে এ ঘটনা।

নিহত হনুফা ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান। এ সময় ঘরের দরজা ভিতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। আনুমানিক তিন ভরি সোনার গয়না ছিলো হনুফার গলায়। সেই স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া স্বর্ণালঙ্কার লুটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো