Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৭:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিয়ে জনগণের পছন্দের নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হবে। এর পর নির্বাচনের যে সময় ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে।’

তিনি বলেন, ‘নিরাপদ ফিড করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা কমে যাবে। সেক্ষেত্রে মৎস্য অধিদফতর কাজ করে যাচ্ছে।’

শনিবার (২১ জুন) সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএফআরআই মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বাকৃবির মৎস্যবিজ্ঞান অনুষদের ডীন ড. রফিকুল ইসলাম সরদার, মৎস্য অধিদফতর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। এর আগে, অতিথিরা প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।

সারাবাংলা/এসডব্লিউ