Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৮:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ প্রায় ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস (প্রসাধনী সামগ্রী) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ জুন) সকালে ২৮ বিজিবি’র অধীনস্থ নারায়নতলা বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে জাহাংগীরনগর ইউনিয়নের শহীদ মিনার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কসমেটিকসগুলো জব্দ করা হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত পিলার ১২১২/৯-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত শহীদ মিনার এলাকা থেকে ১টি মোটরসাইকেল ও ৮৩১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও মোটরসাইকেল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো