Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আড়িয়াল খাঁ নদে যৌথবাহিনীর অভিযান: ৬ ড্রেজার জব্দ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৫:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার বেস্টিত আড়িয়াল খাঁ নদে নৌ পথে যৌথবাহিনীর অভিযানে বালু উত্তোলনের ছয়টি অবৈধ ড্রেজার জব্দ সহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ জুন) দিবাগত রাতভর এই অভিযান পরিচালনা করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানিয়েছেন, আড়িয়াল খাঁ নদীতে বহুদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন (ড্রেজিং) চলে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযান চলে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, এ অভিযানে মোট ছয়টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং এ সময় তিনজন দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনার ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নদী রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ