Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, বাস চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৫:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে মাহিন্দ্র-বাস সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালককে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

আটক বাস চালক রবিউল ইসলাম (২৫) ঝালুকাঠি জেলার নলছিটি উপজেলার ডুবলি গ্রামের মৃত নূর মোহাম্মাদ মিয়ার ছেলে।

রোববার (২২ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ রোকিবুজ্জামান। এর আগে, ২১ জুন রাতে চালকের নানা বাড়ি নলছটি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই বিষয় ভাঙ্গা হাইওয়ের থানার ওসি মোহাম্মাদ রোকিবুজ্জামান আরও জানান, গত ৪ জুন সকালে মাহেন্দ্রা যোগে কয়েকজন গরু ব্যবসায়ী ভাঙ্গা থেকে টেকেরহাট যাবার পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা বাসস্ট্যান্ডে অজ্ঞাত বাস মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ অজ্ঞাত বাস চালককে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

শনিবার রাতে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল বাস চালক মো. রবিউল ইসলামকে তার নানা বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রোববার দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন বাবনাতলা বাসস্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন গরু ব্যবসায়ী নিহত হন।

সারাবাংলা/এসডব্লিউ