Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ৩ দফা দাবিতে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদসহ তিন দফা দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (২২মে জুন) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার সিনিয়ার যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন। এছাড়া তারা জুলাই সনদ ও ঘোষণাপত্র, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং জুলাইয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যে ত্রিশ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, সেই সময়সীমার মধ্যে আর মাত্র তিন কার্যদিবস বাকি থাকলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে সারা দেশে আবারও আন্দোলন গড়ে তোলার হুসিয়ারী দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য, জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আলতাফ হোসেন (সাগর), সদস্য সচিব জসীম উদ্দীন, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক রাজিব খান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম তুহিন, সদস্য জামিল সরদার, আবির, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মুখপাত্র রাজিব মোল্লাসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর