Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি-আ.লীগ একই গাছের দুটি ডাল— চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২২:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: বিএনপি ও আওয়ামী লীগকে একই গাছের দুটি ডাল বলে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফজলুল করীম।

রোববার (২২ জুন) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা ইসলামী আন্দোলনের আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি—সবই চলছে আগের মতো। শুধু হাত বদল হয়েছে, স্বভাব চাঁদাবাজি বন্ধ হয়নি। আগে আওয়ামী লীগ করত, এখন বিএনপি করছে।”

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘‘বিএনপির মধ্যেও কেউ ভালো থাকলেও সে ভালো থাকতে পারে না। চাঁদাবাজদের সঙ্গে মিশে সেও চাঁদাবাজ হয়ে যায়।’’

তিনি আরও বলেন, “একটা ওয়ার্ডের সভাপতি হয়েও এখন কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে অনেকে। দুর্নীতিবাজরা জেলে গিয়েও যখন ফুলের মালা পায়, তখন বোঝা যায় দেশের মানুষও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। যদি ফুলের বদলে জুতার মালা দিত, তাহলে দুর্নীতি কমতো।”

বিজ্ঞাপন

তিনি হুঁশিয়ার করে বলেন, “আলেমদের ওপর যুলুম করলে, কোরআন-হাদিস নিয়ে খেলা করলে—বাংলার জমিন থেকে এই জালেমদের তাড়িয়ে দেবে সাধারণ মানুষ। ফেরাউন টেকেনি, নমরুদও না।”

সমাবেশ থেকে জুলাই মাসের কথিত ‘গণহত্যার’ বিচার, ইসলামবিরোধী প্রতিষ্ঠান বাতিল, ইসলামী শাসনব্যবস্থা চালুসহ নানা দাবি তোলা হয়। ইসলামী আন্দোলন লালমনিহাট জেলা শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন লালমনির ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুল করিম সারিয়া লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহফুজুর রহমান লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোকসেদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ ।

সারাবাংলা/এসআর