Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২২ জুন) দিবাগত রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া সারাবাংলাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/ইআ