Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বন বিভাগের উদ্ধার হওয়া ১৩ একর জমিতে বৃক্ষরোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৭:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উদ্ধার হওয়া ১৩ একর জমিতে বৃক্ষরোপন করা হচ্ছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে সখীপুর বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ইমরান হোসেন ও সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।

বনবিভাগ সূত্রে জানা যায়, গত ৩১ মে উপজেলার বহেড়াতৈল রেঞ্জের অধীনে এমএম চালা বীট এলাকার বনের প্রায় ১৩ একর জমি যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

মঙ্গলবার বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় প্রায় দুই শত শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন শুরু হয়।

বিজ্ঞাপন

সখীপুর এমএম চালা বিট কর্মকর্তা মো. রুমিউজ্জামান রুমি বলেন, দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধ দখলে ছিল। জমি উদ্ধার করে বনায়নের কাজ শুরু করা হয়েছে।

সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত ১৩ একর জমিতে ১১ হাজার চারা রোপণ করা হবে।

সারাবাংলা/এসআর