Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২১:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

চলতি মাসেই অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষার সময় কঠোর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হতে যাচ্ছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। যার মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৮৮২ জন কমেছে।

সারাবাংলা/এনএল/এইচআই