Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ শিগগিরই

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলতি মাসের শেষদিকে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৪ জুন) শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক সভায় এ কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুব শিগগিরই জারি করা হবে নতুন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ। শিক্ষার্থীদের অংশগ্রহণে লোগো নির্বাচন, পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অকৃতকার্যদের জন্য রিটেক পরীক্ষার সুযোগ বাস্তবায়নেরও আশ্বাস দেওয়া হয়েছে।

এ ছাড়া, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিশ্ববিদ্যালয়ের কাঠামো উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, লোগো নির্বাচনের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামী ১-২ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের ইউজিসিতে আমন্ত্রণ জানিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে লোগো চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের পরিচয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতিতে অধ্যাদেশ প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

সারাবাংলা/এনএল/পিটিএম