Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাতারের আমিরকে মৌসুমী ফল উপহার দিলেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৭:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানিকে মৌসুমি ফল উপহার দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা ৩টা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ফল পৌঁছে দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ নজরুল ইসলাম ও কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

তাদের কাছ থেকে মৌসুমি ফল গ্রহণ করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২৩ জুন) বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে মৌসুমী ফল পাঠানো হয়। বিষয়টি তদারকি করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সুবিধার্থে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বিশেষ এয়ার এম্বুলেন্স পাঠান। সেই এয়য়ার এম্বুলেন্সে চড়ে গত ৭ জানুয়ারি ঢাকা থেকে লন্ডন যান খালেদা জিয়া। ৬ মে ওই এয়ার অ্যাম্বুলেন্সেই ঢাকায় ফেরেন তিনি। তামিম বিন হামাদ আল থানির এই উপকার কৃতজ্ঞচিত্বে স্মরণ করেন খালেদা জিয়া।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ