Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২১:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। এ পরিপ্রেক্ষিতে দেশের চার সমুদ্রবন্দরে এরই মধ্যে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্কতা।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম