Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৩:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় রাকিব নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে সজল আহমেদ নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়েতে কুচিয়ামোড়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ঢাকার দয়াগঞ্জের ধুপখোলা এলাকার মো. খলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ঢাকা থেকে দুইটি মোটরসাইকেলে করে মাওয়া ঘাটে ঘুরতে যাচ্ছিলেন চার বন্ধু। ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়েতে কুচিয়ামোড়া ব্রিজের ওপর গেলে একটি মোটরসাইকেলে পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাকিব নিহত হন। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ