Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ / চমক রেখে ওয়ানডে স্কোয়াড ঘোষণা শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫ ১৮:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল স্কোয়াড ঘোষণা করেছে আগেই। সিরিজ শুরুর ৫ দিন আগে এবার দল ঘোষণা করল শ্রীলংকাও। চারিথ আসালাংকাকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল লংকানরা।

শ্রীলংকার স্কোয়াডে একমাত্র নতুন মুখ ২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটার মিলান রত্নায়েকে। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলেছেন তিনি।

শ্রীলংকা সবশেষ ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিল এই বছরের ফেব্রুয়ারিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ। দলে ঢুকেছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশকা ও রত্নায়েকে।

বিজ্ঞাপন

কলম্বোতে ২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। ৫ জুলাই দ্বিতীয় ম্যাচ হবে একই মাঠে। ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে।

শ্রীলংকা স্কোয়াড– চারিথ আসালাংকা (অধিনায়ক), পাথুম নিশানকা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিতা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।

সারাবাংলা/এফএম