Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল চূড়ান্তে ইসির বৈঠক আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ০৮:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ ম্যানুয়েল হালনাগাদ এবং চূড়ান্ত মুদ্রণের জন্য বৈঠকে করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার (২৬ জুন) নির্বাচন ব্যবস্থাপনা ও সম্বনয় শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ সংক্রান্ত বৈঠকের অফিস আদেশ থেকে জানা গেছে।

অফিস আদেশ বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষন ম্যানুয়েল হালনাগাদ/আপডেট সংক্রান্ত কার্যক্রম গ্রহণ ও চূড়ান্ত মুদ্রণের জন্য পাণ্ডুলিপি প্রস্তুতের জন্য গঠিত কমিটির একটি সভা রোববার বেলা ১১টায় কমিটির আহ্বায়ক উপসচিব, নির্বাচন পরিচালনা-২ অধিশাখার অফিস কক্ষে (কক্ষ নম্বর: ২১৩) তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ইসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নির্বাচনের জন্য একটি পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ ম্যানুয়েল প্রয়োজন হয়, তা হালনাগাদ করে চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্বে করবেন নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো