Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল ইমিগ্রেশনে নেত্রকোনা জেলা আ.লীগের নেতা আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: ভারতে যাওয়ার সময় নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আটক নেতা নেত্রকোনার খলিয়াজুড়ির সিদ্দিকুর রহমানের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল নেত্রকোনা জেলার খুলিয়াজুড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফ ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আসামি আমাদের কাছে হস্তান্তরের পরে নেত্রকোনা থানায় তার নামে মামলা রয়েছে। তাই তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ