Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৬:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাস কাটতে গিয়ে সেচপাম্পের কভারবিহীন তার শরীরে পেঁচিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে সবুর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুর আলী রুহুলী গ্রামের মৃত কানছু সুতারের ছেলে।

সবুর আলীর ভাগ্নে বেলাল জানান, তার মামা সবুর আলী সকালে বাড়ির পাশে ধানখেতে ঘাস কাটতে যায়। এসময় সেচপাম্পের তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে তার মৃত্যু হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো