Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৪২ জন এবং নারী ১৪১ জন।

রোববার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮, ঢাকা উত্তর সিটিতে ৩২, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৯ হাজার ৮৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।

এর আগে, গতকাল শনিবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় একজন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো