Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা ক্লাবের নতুন সভাপতি শামীম হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৯:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর অভিজাত ও শতবর্ষী পুরোনো ঢাকা ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শামীম হোসেন। শনিবার ( ২৮ জুন) ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের নির্বাচনে তাকে অভিজাত ক্লাবটির নতুন সভাপতি নির্বাচিত করা হয়। রোববার (২৯ জুন) ঢাকা ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ক্লাবের ২০২৫–২৬ মেয়াদের জন্য বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন প্রার্থী। তাদের মধ্যে ব্যবসায়ী নেতা ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি শামীম হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে ঢাকা ক্লাবের সভাপতি নির্বাচিত হন। তিনি রবিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

একই দিনে পরিচালনা পর্ষদের ১০ সদস্যের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ভোটে বিজয়ী হয়ে যারা নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেলেন, তারা হলেন— তাজবির সালেহিন (সোহেল), মোহাম্মদ রবিউল ইসলাম আজাদ, তানভির আহমেদ মিকি, কুজেস্তা নুর-ই-নাহারিন (মুন্নি), তুহিন রেজা, নাঈম মো. কাইয়ুম, ইসরাত হেলাল, মোজাহারুল হক শহিদ, মো. আমিনুর রেজা খান (দুলাল) এবং এহসানুল হক (দিপু)।

নির্বাচন উপলক্ষ্যে ক্লাব প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সদস্যদের ব্যাপক অংশগ্রহণে এবারের নির্বাচন বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

আরো