Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্লোবাল সুপার লিগ / ৭৫০০ কিলোমিটার দূর থেকেই রংপুরের দায়িত্বে আর্থার

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫ ১০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জুলাইয়ে পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের। প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও টুর্নামেন্টে অংশ নিচ্ছে। স্কোয়াড ঘোষণার পর এবার ঘোষণা করা হলো কোচের নামও। তবে ডাগআউট নয়, ৭৫০০ কিলোমিটার দূরে ইংল্যান্ডে বসেই দলের দায়িত্ব পালন করবেন মিকি আর্থার!

রংপুরের শিরোপা ধরে রাখার মিশনে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্থারকে। তবে জুলাইয়ে গ্লোবাল সুপার লিগ চলার সময়ই হবে কাউন্ট ক্রিকেটের ম্যাচও। আর ডার্বিশায়ারের হয়ে ব্যস্ত থাকবেন আর্থার।

ইংল্যান্ডে বসেই তাই কোচের দায়িত্ব পালন করবেন আর্থার। দলের সঙ্গে অবশ্য থাকবেন কোচ গ্রেগ স্মিথ। ঢাকায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে এটি নিশ্চিত করেছেন রংপুরের পরিচালক শানিয়ান তামিম, ‘ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের কোচ হিসেবে দায়িত্বে থাকায় মিকি সরাসরি উপস্থিত থাকতে পারবেন না। তাই আমরা গ্রেগ স্মিথকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।’

বিজ্ঞাপন

ডাগআউটে না থাকলেও মিকি দলের সব কৌশল ঠিক করে দেবেন বলেই বিশ্বাস তামিমের, ‘মিকি স্মিথের ওপর পূর্ণ আস্থা রাখেন। তাই দল পরিচালনা ও কৌশল নির্ধারণে সে বড় ভূমিকা রাখবে।’

গ্লোবাল সুপার লিগের আসরে রংপুরের প্রতিপক্ষ হিসেবে থাকছে দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল স্ট্যাগস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও হোবার্ট হ্যারিকেনস। টুর্নামেন্টে উদ্বোধনী দিনে আগামী ১০ জুলাই গায়ানার মাঠে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো