Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনার সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩০) জুন সকালে হোগলাডাঙ্গা মোড়ে এলপি গ্যাস ভর্তি একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান শেখ (১০) ও জুয়েল বাবু (৩৫)। আহতরা হলেন-ইজিবাইকে থাকা যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।

স্থানীয়রা জানান, সকালে ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রায়হান নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান।

বিজ্ঞাপন

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন।

সারাবাংলা/এসডব্লিউ