Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৭:০৭

প্রতীকী ছবি: সারাবাংলা

নীলফামারী: নীলফামারীতে নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়নাল হক সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের রজব আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

স্থানীয়রা জানায়, আয়নাল হক নিজ বাড়ির একটি পুরনো বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন। কাজ শুরুর আগে তিনি বাড়ির মিটারের মেইন সুইচ বন্ধ করলেও মূল বৈদ্যুতিক সংযোগ লাইনে বিদ্যুৎ চালু থাকায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মুহূর্তেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার বলেন, ‘আয়নাল হক একজন পরিশ্রমী মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এমন মর্মান্তিক দুর্ঘটনা সত্যিই দুঃখজনক। বিদ্যুৎ নিয়ে কাজ করার সময় সকলেরই আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে