Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৯:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাগরে সৃষ্ট লঘুচাপ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে অতিভারী বর্ষণের কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহবৃষ্টিও হতে পারে। এ সব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া, ভারী বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

সারাবাংলা/এফএন/পিটিএম